নৌ-আইসিটি মেলার পর মাঠের লড়াইয়ে বিটিআরসি’র কাছে কুপোকাত হলো আইটি পল্লী। বৃহস্পতিবার বিকেলে বিটিআরসি মহাপরিচালক এম এ তালেব হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের কাছে ৪-৩ গোলে হেরেছে ব্রব্যান্ড ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, সফটওয়ার ফার্ম, হার্ডওয়ার আমদানীকারক ও দক্ষ সিস্টেম এডমিনদের নিয়ে গঠিত এই সংগঠনটি।
আমেরিকান দূতাবাসের বিপরীতে ১০০ ফিট সংলগ্ন সেইফ টেবিল মাঠের রূদ্ধশ্বাস প্রীতি ফুটবল ম্যাচে প্রথমার্ধ ১-১ গোলে সমান ছিলো উভয় দলই। দ্বিতীয়ার্ধ্বের ৩০ মিনিটের মধ্যে গোল-পাল্টা গোলে ৩-৩ গোলে সমতা ছিলো খেলায়। কেউ কাউকে একটুও ছাড় দেয়নি। আইটি পল্লীর সাধারণ সম্পাদক অহিদুল্লাহ’র নেতৃত্বে দলের পক্ষে তিনটি গোল করেন সঞ্জয় সাহা, আসিফ রকি ও নাজমুল করিম ভূঁইয়া।

জবাবে বিটিআরসি’র হয়ে গোল শোধ করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সৌমিক ও রাশেদ। উভয়েই ম্যাচে দুইটি করে গোল করেন।
তবে উত্তেজনাকর খেলার ৮৫ মিনিটের মাথায় দলের জয় নিশ্চিত করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিটিআরসি’র রাশেদুল হায়দার।
খেলা শেষে বিজয়ী দলনেতা এম এ তালেবের হাতে চ্যাম্পিয়ন কাপ তুলে দেন আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক। বিজিত ও বিজয়ী দলের সবাইকে মেডেলে পরিয়ে দেন তিনি।